সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী নগরীর ১১নম্বর ওয়ার্ড রাজারহাতা পানবর এলাকার মরহুম ফজলে এলাহীর মেজ ছেলে মাহাবুব এলাহীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সোমবার রাত ২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
সোমবার (৫ অক্টোবর) এক শোক বার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন রাসিক প্রশাসক।
মরহুম মাহাবুব এলাহীর জানাজার নামাজ সোমবার বাদ জোহর রাজারহাতা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা অংশ নেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

