নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে ১ ব্যক্তির সাজা

অক্টোবর ৬, ২০২৬ ৭:৪৮ 👁️ ৪২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাসের বিদায়, নবাগত এসিল্যান্ড প্রসনজিৎকে বরণ

মঙ্গলবার (৬ অক্টোবর) কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার কোর্ট বুলোনপুর গ্রামের মো: শাহজাহানের ছেলে মো: আরাফাত (১৯)-কে মাদকদ্রব্য সেবনের অপরাধে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত (নির্বাহী ম্যাজিস্ট্রেট) আরাফাতকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও তিনশত টাকা অর্থদন্ড প্রদান করেন।

আরও পড়ুনঃ  বাগমারা থানা পরিদর্শন করলেন এমপি ডা. আব্দুল বারী সরদার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রমের মাধ্যমে মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ফ্রান্সের সাথে উন্নয়ন সহযোগিতা আরো জোরদার করতে চায় বাংলাদেশ : স্থানীয় সরকার মন্ত্রী

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।