নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ও মণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়

অক্টোবর ৮, ২০২৬ ৯:৩৪ 👁️ ১৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে মহানগর পূজা উদযাপন কমিটি ও পূজামণ্ডপের সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

আরও পড়ুনঃ  নারী ইয়াবা সেবনকারীসহ ৫০ পিস ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য জনাব এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব মোঃ ইউসুফ আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির, বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা প্রমুখ।

আরও পড়ুনঃ  লামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

এ সময় আসন্ন রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্নভাবে উদযাপনে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  বেঙ্গল সু বন্ধ, নিভে গেছে ২ হাজার শ্রমিকের চুলার আগুন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।