নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত

নভেম্বর ১১, ২০২৩ ১০:০৩ 👁️ ১১৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক ট্রলি চালক নিহত হয়েছেন। তার নাম মো. সোহাগ (১৯)। উপজেলার আলিমগঞ্জ গোপালপুর গ্রামে তার বাড়ি। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার সোনাদিঘি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সোনাদিঘি এলাকায় একটি ট্রাক ও একটি কুরিয়ার সার্ভিসের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছনে থাকা ট্রলি ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর চালক মারা যান।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল বারী জানান, মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।