নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু

নভেম্বর ১৭, ২০২৪ ৬:১৩ 👁️ ৩৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৮) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ রোববার রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুরে এই ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

আব্দুর রহিম বগুড়ার আদমদীঘি উপজেলার গোড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি নওগাঁ সদরের কেডির মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে আব্দুর রহিম রাজশাহী শিক্ষা বোর্ডে এসেছিলেন। দুপুরে তিনটি মোটরসাইকেলে ছয়জন শিক্ষক নওগাঁয় ফিরছিলেন।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পথে মহাসড়কে মোহনপুরের একদিলতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে আব্দুর রহিমের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে তিনিসহ অপর আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুনঃ  পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

ওসি আরও বলেন, ‘দুর্ঘটনার পর অপর মোটরসাইকেলের চালক পালিয়ে গেছেন। নিহত আব্দুর রহিমের লাশ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় সড়ক পরিবহন আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।