নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

জানুয়ারি ১, ২০২৫ ৮:৪৭ 👁️ ৪০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনা কীভাবে ঘটেছে তাও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ঘটনাস্থল থেকে মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) হৃদয় কুমার পোদ্দার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশগুলো উদ্ধার করার কাজ চলছে।

আরও পড়ুনঃ  র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

তিনি আরও জানান, ঘটনাস্থলে দুটি মোটরসাইকেল পাওয়া গেছে। দুই মোটরসাইকেলে সংঘর্ষ হয়েছে, না কি অন্য কোনো গাড়ি চাপা দিয়ে গেছে তা আমরা নিশ্চিত নই। এখনো কোনো প্রত্যক্ষদর্শী পাইনি।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

এসআই হৃদয় কুমার বলেন, নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কীভাবে ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।