নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা নিয়ে প্যানেল আলোচনা

অক্টোবর ৩, ২০২৬ ৮:৫২ 👁️ ১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, আত্মউন্নয়ন, সাফল্য অর্জন ও ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে ‘ক্যারিয়ার ভাবনা: আত্মউন্নয়ন, সাফল্য ও প্রস্তুতি’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় রাজশাহীর শাহ্ মখদুম কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করে রংপুর বিভাগীয় সমিতি রাজশাহী।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে দিশেহারা মানুষ

এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার। আলোচনায় শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, আত্মউন্নয়ন, দক্ষতা অর্জন, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, কর্মক্ষেত্রে সফলতার জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

আরও পড়ুনঃ  সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী

প্যানেল আলোচকেরা শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী ক্যারিয়ার পরিকল্পনা নেওয়া এবং নিয়মিত প্রস্তুতির ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনিরা জান্নাতুল কোবরা। এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সমিতি রাজশাহীর সভাপতি ও রাজশাহী মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মতিউল ইসলাম। সূচনা বক্তব্য দেন এনটিভির স্পেশাল করেসপনডেন্ট ও রংপুর বিভাগীয় সমিতি রাজশাহীর সাধারণ সম্পাদক শম সাজু। অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্যানেল আলোচকদের কাছে ক্যারিয়ার ও ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। আলোচকেরা নিজেদের অভিজ্ঞতা ও কর্মজীবনের বাস্তবতার আলোকে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

আরও পড়ুনঃ  মেকআপ ছাড়া চেহারায় আলোচনায় নুসরাত ফারিয়া

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।