নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নওগাঁয় সপ্তাব্যাপী পুলিশের বিশেষ অভিযান শুরু

অক্টোবর ৩, ২০২৬ ৯:০৫ 👁️ ১৩ views
Link Copied!

নওগাঁ প্রতিনিধি : দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শুরু হয়েছে কিশোর অপরাধ প্রতিরোধ অভিযান। তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলা জুড়ে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ নওগাঁ। নওগাঁতে শুরু হওয়া অভিযানের বিষয়টি শনিবার (৩অক্টোবর) নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আরও পড়ুনঃ  গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

এর আগে গত শুক্রবার (২অক্টোবর) বিকাল থেকে পুলিশ সুপারের নির্দেশনায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই অপ্রাপ্তবয়স্কদের চালিত ১৩টি মোটরসাইকেল আটক করা হয়। প্রত্যেকটি মোটর সাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা এবং জরিমানা করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সারা দেশের ন্যায় এই জেলাজুড়ে কিশোর অপরাধ প্রতিরোধে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই শহরের বিভিন্ন স্থান থেকে দশজন অপ্রাপ্তবয়স্ক কিশোরদের জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদেরকে মুচলেকার মাধ্যমে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশ সুপার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার অপ্রাপ্তবয়স্ক কিশোরকে মোটরসাইকেল চালানোর জন্য কখনও দিবেন না। এর দ্বারা অপরাধ অথবা দুর্ঘটনা ঘটতে পারে। কিশোর অপরাধ, ইভটিজিং অথবা কিশোর গ্যাং সংক্রান্তে জেলার কোথাও এই সংক্রান্ত তথ্য থাকলে পুলিশ সুপারের (০১৩২০১২৩৫০১ whatsapp) নাম্বারে অথবা স্ব স্ব থানার অফিসার ইনচার্জকে তথ্য অথবা ছবি প্রেরণ করার জন্য অনুরোধ করা হল।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

তিনি আরো জানান পুরো দেশের সঙ্গে নওগাঁ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর গ্যাংদের প্রতিহত করাসহ সকল প্রকারের অপরাধমূলক কর্মকান্ড প্রতিহত করতে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং আগামীতেও জেলা পুলিশের এমন কঠোর অভিযানসহ বিভিন্ন ধরণের অভিযান অব্যাহত রাখার কথা জানান জেলা পুলিশের এই প্রধান কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।