নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহী সরকারি সিটি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

অক্টোবর ৫, ২০২৬ ৬:২০ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সরকারি সিটি কলেজে এইচএসসি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) কলেজ প্রাঙ্গনে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে ফুলে শুভেচ্ছা জ্ঞাপন এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  রবি বোলার হান্টে রাজশাহী বিভাগীয় বাছাইপর্বে নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, নিজেদের সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। রাজশাহী সরকারি সিটি কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াছ উদ্দিন ও উপাধ্যক্ষ প্রফেসর মনির উদ্দিন আহম্মদ।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়

অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবার আলী জ্যাকি, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মজিবুল হক মিলন।

এ সময় রাজশাহীর শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।