নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না : খাদ্যমন্ত্রী

অক্টোবর ৬, ২০২৬ ৯:২৮ 👁️ ২৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। দেশে সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। ফলে খাদ্য সরবরাহে কোনো ধরনের সমস্যা হবে না।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

আজ পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিল, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গমের সাইলো, প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি ও মডার্ন ল্যাব এবং বন্দর এলাকার সিএসডি ও স্টিল রাইস সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, সেগুলো গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে সমাধান করা হবে।

আরও পড়ুনঃ  নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে গুরুদাসপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

দিনের শুরুতে খাদ্যমন্ত্রী পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিল পরিদর্শন করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলে মিলের কার্যক্রম ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় মিলের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরলে তিনি দ্রুত সমাধানের আশ্বাস দেন।

পরে সিদ্ধিরগঞ্জে অবস্থিত গমের সাইলো পরিদর্শনকালে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সাইলোর ধারণক্ষমতা, সংরক্ষণ ব্যবস্থা ও কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। প্রেজেন্টেশন শেষে তিনি সাইলোর বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

একই কম্পাউন্ডে অবস্থিত প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি ও মডার্ন ল্যাব পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। সেখানে পুষ্টি সমৃদ্ধ মিক্স রাইস উৎপাদন এবং খাদ্য পরীক্ষার কার্যক্রম সম্পর্কে তিনি অবহিত হন।

আরও পড়ুনঃ  আলোর মশালের কারিগর

এরপর খাদ্যমন্ত্রী বন্দর থানায় অবস্থিত সিএসডি ও স্টিল রাইস সাইলো পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জনবল সংকট, ব্যবহার অনুপযোগী গুদামের পরিবর্তে নতুন গুদাম নির্মাণ, অফিস ভবন ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ।

পরিদর্শনকালে খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিন খান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।