নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

অক্টোবর ৯, ২০২৬ ৬:৫১ 👁️ ১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া ও পবা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় নারীসহ ৩ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (৭ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে রাজপাড়া থানা পুলিশ লক্ষীপুর প্যারামেডিকেল রোড এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে মো: আরিফুল ইসলাম ওরফে মিতুল (৩৭)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে মিতুল’কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, আসামি মিতুলের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি জুয়া প্রতিরোধ আইনে মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা

এছাড়াও, পবা থানা পুলিশ গত ৮ অক্টোবর রাত আনুমানিক সোয়া ৯টার দিকে পশ্চিম পুঠিয়াপাড়া গ্রামের মো: গণি আমিনের স্ত্রী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোসা: মিরা খাতুন (৩০) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে মিরা খাতুন’কে গ্রেপ্তার করে। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্যে, মিরা খাতুন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরু্দ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় মোট ১৪ টি মামলা রয়েছে।

তাছাড়াও, পবা থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক ১০টার দিকে মদনহাটি দক্ষিণপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া গ্রামের মৃত অজিত রঞ্জন সাহার ছেলে শ্রী মিঠুন সরকার (৪১) এবং বাগধানী গ্রামের আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মান্নাফ হোসেন (১৭) (ছদ্মনাম)-কে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত হতে ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের দেখানো মতে রাজশাহী জেলার মোহনপুর বিদিরপুর বকপাড়া গ্রামের মৃত জহির স্বর্ণকারের ছেলে মো: ছদের আলী (৭৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ছদের আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশে রাখা ১১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।