নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

জুন ১৩, ২০২৪ ৪:৩৪ 👁️ ৪৫ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

আরও পড়ুনঃ  ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

গ্রেপ্তারকৃত আসামি রাকিব হাসান রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম বাগানপাড়ার ইসমাইল হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি রাকিব হাসানের বিরুদ্ধে ডিএমপি ঢাকার শাহবাগ থানার এক মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র শাহমখদুম থানায় মুলতবি ছিল। আসামি রাকিবকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে শাহমখদুম থানা পুলিশ। গতকাল ১৩ জুন ২০২৪ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি রাকিব তার বাড়িতে অবস্থান করছে।

আরও পড়ুনঃ  ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: জাহিদ হাসান ও তাঁদের টিম আজ গতকাল দিবাগত রাত সোয়া ১২ টায় অভিযান পরিচালনা করে আসামি রাকিবকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।