নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২ জন

ডিসেম্বর ২৮, ২০২৪ ৫:১৫ 👁️ ৫৫ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১২ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশ ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে ২ ব্যক্তির সাজা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন আওয়ামীলীগ কর্মী হাদিউন্নবী চৌধুরী আলভী (২৬)। হাদিউন্নবী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বাকীর মোড় এলাকায় মৃত হুমায়ুন্নবী চৌধুরীর ছেলে। সিটি কলেজের ছাত্রলীগ নেতা মো: শাহীন আলী (২৪)। শাহীন বোয়ালিয়া মডেল থানার রাজারহাতা এলাকার মো: সাবের আলীর ছেলে।

আরও পড়ুনঃ  জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।