নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের ওপর জোর দিয়েছেন: খাদ্যমন্ত্রী

জুলাই ১৫, ২০২৩ ৯:৫২ 👁️ ১৩৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : গাছপালা পৃথিবীর ফুসফুস। গাছপালা না থাকলে পৃথিবীতে কার্বনডাইঅক্সাইড বেড়ে যেত। গাছপালা বাতাস থেকে কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে পৃথিবীকে বসবাসযোগ্য রাখতে ভূমিকা রাখছে। তা নাহলে অক্সিজেনের অভাবে মানুষ মারা যেত। একারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের ওপর জোর দিয়েছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে হাজী জলিলুর রহমান প্রাথমিক বিদ্যালয় কমিটির সদস্যবৃন্দের সাক্ষাৎ

শনিবার (১৫ জুলাই) নিয়ামতপুরে নিয়ামতপুর-পোরশা সড়কে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, গ্রামীণ মানুষ সরকারি সহায়তা হিসাবে ভিজিডি পাচ্ছে, খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকায় চাল পাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। গৃহহীণকে ঘর করে দিচ্ছেন তিনি। জনগণের জন্য শেখ হাসিনার দ্বার সবসময় খোলা।

আরও পড়ুনঃ  মাহাবুব এলাহীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

গাছ পরিচর্যার প্রয়োজনীয়তা তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন, গাছ শুধু লাগালেই বনায়ন হয় না। গাছের পরিচর্যা করতে হয়। সামাজিক বনায়ন কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করায় বনায়ন যেমন হচ্ছে তেমনি জনগণও লাভবান হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ এর সভাপতিত্বে নিয়ামতপুর উপেজলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম অনুষ্ঠানে বক্তৃতা করেন।

আরও পড়ুনঃ  বাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতক

সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় স্ট্রীপ বাগান সৃজনকল্পে এ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রকল্প এলাকায় ২০-২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।