নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

অক্টোবর ২৬, ২০২৬ ৮:৫৮ 👁️ ৫৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সড়ক দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। রাজশাহীতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩টি পরিবারের মধ্যে ১ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা শেষে পরিবারের প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম সম্পা।

আরও পড়ুনঃ  দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের ৪৩ জন প্রতিনিধির হাতে মোট ১ কোটি ৮৯ লাখ টাকার চেক তুলে দেন। এ আর্থিক সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হক, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, মো. মাইনুল হক মানা এবং রাজশাহী ট্রাক-লরি-কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মধুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে আসে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে সড়কে নিরাপত্তা বাড়ানো এবং প্রাণহানি কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।